প্রেস বিজ্ঞপ্তিঃ-
গর্জনিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ইউসুফ মেম্বারের নেতৃত্বে ভোর ৬ টায় গর্জনিয়া ইউনিয়ন আওয়ামিলীগ আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের দিনব্যাপী কর্মসুচির শুভ উদ্বোধন করেন।
শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ, বিজয় র্যালী পরবর্তী মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গর্জনিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি জনপ্রিয় জননেতা মোঃ ইউচুপ মেম্বার, সাধারন সম্পাদক শংকর শর্মার পরিচালনায় অনুষ্টিত আলোচনায় বক্তারা বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামিলীগ ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধুর আদর্শ ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ।সেই আওয়ামিলীগে কোন হাইব্রিড,কাউয়া ও জামায়াত- বিএনপির স্থান হবে না। শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রা আওয়ামিলীগের নেতা- কর্মীদের জনগনের সামনে তুলে ধরে আওয়ামিলীগ সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহরান চৌধুরী মারুফ,৬ নং আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম সাধারন সম্পাদক শাহ আলম( মনিয়া) ৭ নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি আবদুল মালেক, ২ নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি এহেসান মেম্বার, ১ নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি সিরাজুল হক প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.