কক্সবাজার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি এন্ড ম্যাটসে মহান বিজয় দিবস উদযাপিত

প্রেস বিজ্ঞপ্তি :

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি এন্ড ম্যাটসে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস- ২০১৯।

সকাল সাড়ে ১০ টায় ইনস্টিটিউট মিলনায়তনে উপাধ্যক্ষ ও  হাসপাতালের উদ্ধর্তন কর্মকর্তা, শিক্ষকবৃন্দসহ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শুরু হয় বিজয় দিবসের আলোচনা সভা। আলোচনার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়।

মহান বিজয় দিবস- ২০১৯ উদযাপন কমিটির আহ্বায়ক  জাহেদুল আলমের এর সভাপতিত্বে এবং আরমান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও  হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) ডাঃ এএইচএম জি সরোয়ার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে  নিজেরদের মানবতার সেবায় নিয়োজিত করে দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে এসে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন, সহকারী ম্যানেজার (প্রশাসন),ইকবাল হাসান সহকারী ম্যানেজার (এইচআর) ইনস্টিটিউটের শিক্ষক সুমন রায় চৌধুরী, খন্দকার আতোয়ার হোসেন ও ইনস্টিটিউটের ছাত্র/ছাত্রীবৃন্দ।

আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস- ২০১৯ উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত  ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.