কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস পালিত

ওয়ান নিউজ:  কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস- ২০১৯। কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯.০০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও বর্ণিল ডিসপ্লে আয়োজিত হয়।

স্টেডিয়ামে কুচকাওয়াজ পরিদর্শন করেন কক্সবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক কামাল হোসেন,মান্যবর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার কুচকাওয়াজে অংশগ্রহনকারী জেলা পুলিশ, বাংলাদেশ সিভিল ডিফেন্স সার্ভিস, বাংলাদেশ আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থীদের ডিসপ্লে উপভোগ করেন এবং প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন মাননীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়। উক্ত সময়ে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

গ্যালারি ভর্তি দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত কুচকাওয়াজ ও ডিসপ্লে শেষে অংশগ্রহণকারীদের পুরষ্কার ও সম্মানিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, কক্সবাজার কর্তৃক জেলার বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের নানামুখী উদ্দ্যোগ অনুষ্ঠানে আলোচিত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.