‘মায়া-দ্য লস্ট মাদার’ মুক্তি পাচ্ছে ২৭ ডিসেম্বর

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ মাসুদ পথিক পরিচালিত সিনেমা ‘মায়া- দ্য লস্ট মাদার’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র বোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি। এ বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।

শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে ‘মায়া- দ্য লস্ট মাদার’ পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও তৈরি করেন মাসুদ পথিক।

সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমায় অভিনয় করেছেন, মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশিষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ।

২০১৬ সালে ‘মায়া- দ্য লস্ট মাদার’ নির্মাণের জন্য সরকারি অনুদান পায়। সে বছরই সিনেমাটির কাজ শুরু হয়। এর কাজ সম্পন্ন করতে সময় লেগেছে তিন বছর। অবশেষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ২ ঘণ্টা ৩ মিনিট ৭ সেকেন্ডের সিনেমাটি সেন্সর বোর্ডের সনদ পায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.