আনিস নাঈমুল হক।
রামুতে পুকুরে মাছ ধরার সময় জালে আটকা পড়ে বিরল প্রজাতির একটি মাছ। মাছটির নাম ‘সাকার ক্যাট ফিস’।
গত শুক্রবার (২৯ নভেম্বর)রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল আমিন মাছটি পেয়ে স্থানীয় দোকানে আনলে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করতে থাকেন। মাছটি লম্বায় আনুমানিক ৯-১০ইঞ্চি, মাছটির ওজন ২৫০ গ্রাম। শরীরে বাদামি রং এবং ছোট কালো রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। এর মাথা থেকে লেজ পর্যন্ত ডোরাকাটা দাগ রয়েছে।
নুরুল আমিন বলেন, আমাদের পারিবারিক একটি পুকুরে জাল ফেললে অন্যান্য মাছের সাথে এই বিরল প্রজাতির মাছ ধরা পড়ে।
অদ্ভূদ মাছটির কোন ক্রেতা না থাকলেও এটি দেখতে উৎসুক জনতা ভিড় করেছেন।
মাছটির বিষয়ে রামু উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মামুনুর রশিদ বলেন, মাছটি ‘সাকার ক্যাট ফিস’ নামে পরিচিত। এটি মিঠা পানির মাছ। এর আগেও মাছটি বিভিন্ন নদীতে পাওয়া গেছে। সৌন্দর্য রক্ষার জন্য বেশিরভাগ একুরিয়ামে রাখা হয়।
তিনি আরও বলেন, মাছটিকে অনেকেই ‘ব্ল্যাক টাইগার’ ও বলে থাকেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.