মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইসি পরীক্ষার্থীদের বিদায় অভিনন্দন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, রামু প্রতিনিধি।।

মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থীদের বিদায় অভিনন্দন ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন,যে জাতি যত শিক্ষিত সেই জাতি ততই উন্নত,শুধু শিক্ষিত হলে চলবে না সু-শিক্ষায় শিক্ষিত হবে। কেবল সু-শিক্ষিত নাগরিক গনই পারে একটি রাস্ট্র, একটি জাতি, একটি সমাজ তথা পরিবার কে উন্নতির শিখরে আরোহন করাতে। রাস্ট্র ক্ষমতায় বঙ্গবন্ধুর শেষ পদচিহ্ন শেখ হাসিনা। শেখ হাসিনার আস্হা ও বিশ্বাস কক্সবাজার সদর- রামু দু- দুবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। উনার মনোনীত প্রতিনিধি হয়ে এই জনপদের কৃতিসন্তান, পরিচ্ছন্ন ব্যক্তিত্ব সাংবাদিক এস এম হুমায়ুন কবির অত্র বিদ্যালয়ের একাধারে দু,দুবার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নানান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। গৃহীত প্রকল্প গুলো এখন দৃশ্যমান হচ্ছে। বর্তমানে প্রায় অর্ধকোটির বেশি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। এত বিশাল টাকার উন্নয়ন কাজ এই বিদ্যালয়ে কেবল সম্ভব হয়েছে সাইমুম সরওয়ার কমল এমপির অকৃত্রিম আন্তরিকতায়।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট আওয়ামিলীগ নেতারা সাংবাদিক এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে ১৩ নভেম্বর অনুষ্টিত পিইসি পরীক্ষার্থীদের বিদায় অভিনন্দন ও দোয়া মাহফিলে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষক – অভিভাবক সমন্বয় কমিটির সভাপতি মাস্টার গোলাল আহমদ ছিদ্দিকী। প্রধান শিক্ষক মাষ্টার মোঃ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্টিত বিদায়ী অভিনন্দন ও দোয়া মাহফিলের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গর্জনিয়া মাঝির কাটা সোলতানিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম, প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা মোঃ আবদুল্লাহ, সোলতানিয়া জামে মসজিদের পেশ ইমাম মৌলানা মহিবুল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও নব নির্বাচিত সাধারন সম্পাদক বদিউল আলম, গোলজার বেগম, ডাঃ আইয়ুব, সেতারা বেগম, পিটিএ কমিটির সদস্য কোহিনুর আক্তার, আলতাজ বেগম, সুরুত আলম, বিশিষ্ট সমাজ সেবক মাষ্টার শামসুল ইসলাম বাবুল, যুবলীগ সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সহকারী শিক্ষিকা নুর আফজা, সাহেদা আক্তার, তাজ মিন জাহান লুৎফা প্রমুখ।

আলোচনা সভা শেষে মৌলানা আবদুল্লাহ এর পরিচালনায় বিদায়ী পরীক্ষার্থীদের কল্যানে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.