নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য’- এ স্লোগানকে সামনে রেখে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর সোমবার উপজেলা রিসোর্ট সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা।

প্রধান শিক্ষকদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা।
সভায় সহকারী শিক্ষা অফিসারদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. কামাল উদ্দিন, বিদ্যালয়ের ভেতর ও বাইরের পরিবেশ পরিষ্কার-পরিছন্ন রাখা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মা বা অভিভাবক সমাবেশ, মিডডে মিল চালু, ব্যবস্থাপনা কমিটিগুলো পুনর্গঠন, করা এবং প্রতিদিন প্রতিটি শিক্ষার্থীকে একটি নতুন শব্দ শেখানোর কার্যক্রম চালু রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.