ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ সবশেষ সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’। আর ২০ নভেম্বর থেকে শুটিং শুরু হবে ‘ইত্তেফাক’ সিনেমার। এই তিন সিনেমার যিনি নায়িকা তিনি বিদ্যা সিনহা সাহা মীম। আজ (১০ নভেম্বর) এই অভিনেত্রীর জন্মদিন।
জন্মদিনের শুভেচ্ছা জানতে পক্ষে যখন এই অভিনেত্রীকে ফোন করা হল, ফোনের এই প্রান্ত থেকে বেশ ব্যস্ত মনে হল মীমকে। জন্মদিন উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠান শেষ করেছেন মাত্র। জানালেন, আজ কোন শুটিং রাখেননি তিনি। আজকের পুরোটা সময় শুধু পরিবারের জন্য।

জন্মদিনে কি বিশেষ উপহার পেয়েছেন এমন প্রশ্নে মীম বলেন, ‘জন্মদিনের সব উপহারই আমার কাছে গুরুত্বপূর্ণ। রাত থেকেই উপহার পাচ্ছি। ফুল থেকে শুরু করে অনেক কিছু। সব উপহারই বিশেষ আমার কাছে।’
মীম ১৯৯২ সালের আজকের দিনে রাজশাহী জেলার বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন। বাবার চাকরিসুত্রে মীমের জীবনের বেশ কিছুটা সময় কেটেছে ভোলা ও কুমিল্লায়। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আলোচনায় আসেন মীম। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.