আনিস নাঈমুল হক,রামু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রামু-কক্সবাজারের শিক্ষার্থীদের সংগঠন রামু-কক্সবাজার ছাত্র পরিষদ এর ৪র্থ কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে সভাপতি হয়েছেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মসউদুল হাসান মিনার,সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রমজানুল আলম।
সভাপতি মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় কবি জসীমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী মসউদুল হাসান মিনার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী একবছর রামু-কক্সবাজারের শিক্ষার্থীদের প্রাণের সংগঠন রামু-কক্সবাজার ছাত্র পরিষদ এর লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী রমজানুল আলম তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে রামু-কক্সবাজার ছাত্র পরিষদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সংগঠনের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা রক্ষায় সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.