নিষেধাজ্ঞা শেষে আবারও বাজার ভর্তি ইলিশ,হাসি ফুটেছে ক্রেতা বিক্রেতা উভয়ের মুখে।

আনছার উল্লাহ, উখিয়া উপজেলা, কক্সবাজার।

প্রজনন মৌসুমে ইলিশ রক্ষার জন্য গত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দীর্ঘ ২২ দিন ইলিশ শিকার, পরিবহন, মজুত এবং বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল।

দীর্ঘ নিষেধাজ্ঞার পর গত ৩১ অক্টোবর থেকে সারাদেশের বাজারে আবারও ইলিশে ভরে গেছে। শুধু তাই নয়, দামও তুলনামূলক কম। তাই আগের তুলনায় বাজারে ক্রেতা সমাগম ছিল বেশি। ক্রেতাদের পছন্দের শীর্ষেও দেশের জাতীয় এই মাছটি।

ইলিশ মাছ ছাড়া বাজার যেন পূর্ণতা পায় না। ইলিশ মাছ বাজারে থাকলে অন্যান্য মাছের দামও তুলনামূলক একটু কম থাকে।

বিক্রেতারা বলেন, ইলিশ বিক্রি করতে ক্রেতাদের সঙ্গে বেশি দর কষাকষি করতে হয় না। তাছাড়া নিষেধাজ্ঞার পর প্রচুর ইলিশ মাছ আমদানি হচ্ছে। ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ ৪৫০-৫০০ টাকা ও ৮০০-১ কেজি ওজনের ইলিশ ৭০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানাযায়। যা আগের তুলনায় দাম অনেক কম। এদিকে বাজারে ইলিশের দাপটে অন্যান্য মাছের দামও কিছুটা কমতির দিকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.