রামু লামারপাড়া বৌদ্ধমন্দির সড়কের বেহাল দশা: সংস্কার নেই

আনিস মোঃ নাঈমুল হক,রামু।

রামু উপজেলার ফতেখারকুঁল ইউনিয়নের লামারপাড়া বৌদ্ধমন্দির সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং (পিচ) উটে গিয়ে রাস্তার বেহাল অবস্হা সৃষ্টি হয়েছে।

যানবাহন চলাচলে স্কুল, কলেজের শিক্ষার্থীদের,চাকরীজীবি,গাড়ি চালক,ব্যবসায়ী,কৃষক, সাধারন মানুষের ভোগান্তি বেড়েছে। ১কি.মি এর রাস্তাটিতে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হওয়ার কারণে রিক্সা, সিএনজি, টম, যোগে যেতে সময় লাগে ২০-২৫ মিনিট। গত ২বছরের ও বেশি সময় হলেও রাস্তাটি এখনও মেরামত হয়নি।এই খানাখন্দের কারনে গাড়ি উল্টে গিয়ে পড়ে দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। এছাড়া লামারপাড়ার ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে দেশ-বিদেশ থেকে হাজারো পর্যটক দেখতে আসে তারাও ভোগান্তির স্বিকার হয়।

স্হানীয় অফিসের চরের টমটম চালক মুজিব বলেন, রমজান মাসে ভাড়া নিয়ে আসার সময় সিকদার মসজিদের পাশে গাড়িটে উল্টে পুকুরে পড়ে যায়।ভাগ্যক্রমে সে অল্প আহত হলেও গাড়ির অনেক ক্ষতি হয়।

স্হানীয় বাসিন্দা ইসহাক জানান, রাস্তাটিতে হাজারো মানুষ চলাচল করে কিন্তু ইট ভাটার পিক-আপ,ট্রাক, ও রেললাইনের কাজের গাড়িগুলো চলাতে রাস্তার এই বেহাল দশা হয়েছে।
তিনি আরো বলেন আমরা এই রাস্তাটি দ্রুত সংস্করণ চাই।

রিক্সা চালক জিয়াউর রহমান বলেন, এই রাস্তাটিতে যাওয়া আসা করলেও গাড়ি খারাপ হয়ে যায়, প্রতিদিন খরচ লাগে।
ফতেখারকুঁল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম জানান, বরাদ্দ হয়েছে, কাজ শুরু হতে পারে।
সাধারন মানুষ এই রাস্তাটির চরম ভোগান্তির দ্রুত প্রতিকার চাই।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.