নিজস্ব প্রতিবেদকঃ রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কবির আহম্মদের মেয়ে কলেজ ছাত্রী সাইমা কবির ইফতিকে ইভটিজিং করার প্রতিবাদ করতে গিয়ে চুরিকাঘাত হলো ইফতির বড় ভাই রিজভি।
স্হানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে ইফতিকে কলেজে যাওয়া আসার পথে ইভটিজিং করতো একই ইউনিয়নের পার্শবর্তি গ্রামের ৫নং ওয়ার্ড কমবনিয়ার বাসিন্দা মো: করিমের ছেলে মো: ইসমাইল।
গতকাল ৩০ অক্টোবর ইফতির বড় ভাই আলফাজ কবির (রিজবি) এনিয়ে প্রতিবাদ করতে গেলে ধোয়াপালং রাস্তারমাথা ষ্টেশনে বেপরোয়া মারধর করে এবং মুখে ছুরি মেরে রক্তাক্ত করে পালিয়ে যায় ইসমাইল। এলাকার লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।
ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়লে,রামু থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে যায় এবং অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেফতার করে, রামু থানা হাজতে প্রেরণ করা হয়। রামু থানার ওসি তদন্ত এসএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, সাইমা কবির ইফতি রামু সরকারি কলেজের ইন্টার ১ম বর্ষের ব্যবসায় শাখার ছাত্রী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.