আনিস নাঈমুল হক,রামু।
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে সরকার কর্তৃক নির্ধারিত বিদ্যালয় ও ইউনিয়ন ভিত্তিক এবছরও “বিজয় ফুল উৎসব প্রতিযোগিতা” পালিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় খুনিয়াপালংয়ে অবস্থিত সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে আল-ফুয়াদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কবিতা আবৃত্তি,গল্প/রচনা, চিত্রাঙ্গন, একক অভিনয়, বিজয় ফুল তৈরি, দেশাত্মবোধক গান ও জাতীয় সংগীত উক্ত প্রতিযোগিতা অনু্ষ্টিত হয় এবং বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় এমইউপি এবং আল-ফুয়াদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোঃ আব্দুল্লাহ বিদ্যুৎ।
খুনিয়াপালং ইউনিয়নের সদস্য সচিবের দায়িত্বপ্রাপ্ত আল-ফুয়াদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ধেছুয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোয়ালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহম্মদ, সহকারী শিক্ষক আবু তাহের রানা, খুনিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সহকারী শিক্ষক বিউটিপাল, সহকারী শিক্ষক জোছনা আক্তার, ধোয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত উল্লাহ, ফজ্বল আম্বিয়া স: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান, ধেছুয়াপালং স: প্রা: বিদ্যায়ের সহকারী শিক্ষক কহিনুর আযম,
আল ফুয়াদ স: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল আলম, ফাতেমা নাজনীন প্রমুখ।
কলেজ পড়ুয়া প্রাক্তন ছাত্র-ছাত্রী, মুজাহিদুল আলম, বদিউল আলম, সেলিনা আক্তার।
এছাড়াও ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.