গর্জনিয়া-কচ্ছপিয়ার আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস কাজ করছে পুলিশঃ ভারপ্রাপ্ত ইনচার্জ, গর্জনিয়া পুলিশ ফাঁড়ি।

এস এম হুমায়ুন কবির, সহ বার্তা সম্পাদক।।

সকল ধরণের গুজব, অপপ্রচার, উস্কানি থেকে বিরত থাকতে গর্জনিয়া ও কচ্ছপিয়াবাসী তথা দেশবাসীর প্ প্রতি অনুরোধ জানিয়েছেন রামু উপজেলার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সাব ইন্সপেক্টর দেবব্রত রায়। তিনি এলাকায় এ ব্যাপারে মাইকিং ও ব্যাপক প্রচারণা চালিয়েছেন।কোথাও কোন গুজব শুনলে সরাসরি গর্জনিয়া পুলিশ ফাঁড়ি অথবা পুলিশে যে কোন বিষয়ে থানা পুলিশকে অবহিত করার আহবান জানান।

এদিকে -সাব-সেক্টর দেবব্রত রায় কিছুদিন আগে গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে যোগদান করেছেন।তিনি যোগদানের পর এলাকার চোর,ডাকাত,ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে সাতাশী অভিযান শুরু করেন।সফলতা ও পান অপরাধ নির্মূল অপারেশনে।সম্প্রতি পদোন্নতি জনিত কারনে আইসি নুরুল আবছার লক্ষী পুরে বদলি হন।ইনচার্জের দায়িত্ব পান পুলিশের সাব ইন্সপেক্টর দেবব্রত রায়। তিনি যোগদানের পর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সকল পুলিশ সদস্যদের নিয়ে দফায় দফায় বৈঠক করে অপরাধ দমনে জিরোটলারেজ্ঞ দেখান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.