ঝিনাইদহে ট্রাক চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে সবজি বোঝাই ট্রাকের চাপায় রাশেদুল ইসলাম ও হাসানুজ্জামান নামের দুই মটর সাইকেল আরোহি নিহত হয়েছে।  আজ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের  বাস টার্মিনাল এলাকায় চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হল, সদর উপজেলার চুটলিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে হাসানুজ্জামান ও একই এলাকার রওশন মন্ডলের ছেলে রাশেদুল ইসলাম। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার রউফ মোল্লা জানান, মটর সাইকেল আরোহি রাশেদুল ইসলাম ও হাসানুজ্জামান মাগুরা থেকে ঝিনাইদহের দিকে আসছিল। পথিমধ্যে ঝিনাইদহ  বাস টার্মিনাল এলাকায় চক্ষু হাসপাতালের নিকট পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি সবজি বোঝাই ট্রাক মটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই মটর সাইকেল আরোহি দুই জন মারা যায়। মরদেহ দুটি সদর হাসপাতালে রাখা হয়েছে।

ঝিনাইদহ  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মইন উদ্দিন জানান, মোটর সাইকেলের আরোহী দুজন ট্রাকের নীচে পড়েছিল এবং সেখানেই মারা যায়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.