আনিস নাঈমুল হক,রামু
রামু সরকারি কলেজে প্রায় ৫০০ শত শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেন রামুর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রামু ব্লাড ডোনার এসোসিয়েশন”।
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিটি সকালে ৯টা থেকে শুরু হয়। কর্মসূচির কার্যক্রম উদ্ভোদন করেন, রামু সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হক।
অতিথী হিসেবে উপস্হিত ছিলেন, জিকু চৌধুরি ও এড়ভোকেট তানভির শাহ্। কর্মসূচি চলে সকাল সাড়ে ৯:৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত।
এখানে প্রায় ৫০০শত ছাত্র-ছাত্রী বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জানতে পারে। উদ্ভোধক রামু কলেজের অধ্যক্ষ আব্দুল হক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কর্মসূচি খুবই প্রয়োজন। কারন ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পর্যায়ের,বিভিন্ন সময় রক্তের গ্রুপ জানার প্রয়োজন রয়েছে। রামু ব্লাড ডোনার এসোসিয়েশন এই ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানায়।
১ম বর্ষের ছাত্র মোঃ শেফায়াত উল্লাহ বলেন,জীবনের প্রথমবার আমি রক্তের গ্রুপ নির্ণয় করেছি। বিনা মূল্যে আমার রক্তের গ্রুপ জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
কর্মসূচির সমন্বয় করেন রামু ব্লাড ডোনার এসোসিয়েশন’র এডমিন সায়েদ, লোকমান এবং রাজু ।
এছাড়াও রামু ব্লাড ডোনার এসোসিয়েশন’র প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.