এস এম হুমায়ুন কবির, সহ বার্তা সম্পাদক।।
কক্সবাজার জেলার রামু উপজেলায় সন্ত্রাসী হামলায় বীর মুক্তিযোদ্ধা সহ দুই জন গুরুতর আহত হওয়ার ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে।রামু থানার অফিসার ইনচার্জ কে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত।
মামলার আর্জি সূত্রে জানা যায়,১৮ অক্টোবর সকাল ১০.৩০ ঘটিকায় পূর্ব রাজারকুল বড়ুয়া পাড়ার নদীর পাড়ে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। বীর মুক্তি যোদ্ধা অলোক বড়ুয়া প্রকাশ অলক বড়ুয়ার নিকট ১ লাখ টাকা চাঁদা দাবী করেন।
বীর মুক্তিযোদ্ধা অলক বড়ুয়া (৬৭) জানান, দীর্ঘ ৩ যুগের ও বেশি সময় তার স্বত্ত্ব দখলীয় জায়গা জবরদখল দখলে আসেন তারই আপন ভাই কুখ্যাত সন্ত্রাসী ও মাতাল সুজিত বড়ুয়া (৪৫) ও তার দুই পুত্র জুয়েল বড়ুয়া ও দুর্জয় বড়ুয়া। এ সময় বীর মুক্তিযোদ্ধা অলক বড়ুয়া কে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধারের জন্য ভাগ্নে ছোটন বড়ুয়া এগিয়ে আসলে তার উপর ও হামলে পড়ে সন্ত্রাসী বাহিনী।সন্ত্রাসীদের দা,লাঠি, ও দেশীয় অস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালায়।
এতে মুক্তিযোদ্ধা অলক বড়ুয়া (৬৮) ও তারই ভাগ্নে ফতেখাঁরকুল ইউনিয়নের হাই টুপি এলাকার বিবেক বড়ুয়ার পুত্র ছোটন বড়ুয়া গুরুতর আহত হয়।
তাদের কে এলাকাবাসী উদ্ধার রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলোক বডুয়া কে প্রাথমিক চিকিৎসা দেন এবং ছোটন বডুয়ার অবস্হা গুরুতর হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন।সেখানেই দীর্ঘ সময় চিকিৎসা চলে ছোটন বড়ুয়ার।
খোজ নিয়ে জানাগেছেঃ- বর্তমানে আহত মুক্তিযোদ্ধা অলক বড়ুয়া ও তারই ভাগ্নে ছোটন বড়ুয়া সন্ত্রাসীদের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা জীবনের নিরাপত্তা চেয়ে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নং -০১ কক্সবাজার থেকে মুক্তিযোদ্ধা অলোক বড়ুয়া (৬৭) কর্তৃক ফৌজদারী দরখাস্ত টি আমলে নিয়ে আমার ( ওসি) বরাবর তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য পাঠিয়েছেন। বিজ্ঞ আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত পূর্বক তদন্ত প্রতিবেদন পাঠাবো।ইতোমধ্যে গুরুত্ব সহকারে ঘটনাটি তদন্ত চলছে।
অভিযুক্ত সুজিত বড়ুয়ার মোবাইল ফোনে তার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলে ও ফোন বন্ধ রাখায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
তবে মুক্তিযোদ্ধা অলক বড়ুয়ার পরিবার সুত্র জানান, সন্ত্রাসীরা মামলা করার পর আরো বেপরোয়া হয়ে উঠেছে। সন্ত্রাসীরা দলবল নিয়ে মহড়া দিচ্ছে। যে কোন সময় মুক্তিযোদ্ধা পরিবারের উপর আবারো হামলার আশংখায় পরিবার টি চরম আতংকে দিনাতিপাত করছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.