এস এম হুমায়ুন কবির, সহ বার্তা সম্পাদক।।
লাখো মানুষের মিলন মেলা বসবে রামুতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলায়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের সাড়া জাগানো শ্রেষ্ঠ বক্তা, রামু – কক্সবাজার সদর আসনের উন্নয়নের রুপকার আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। ফাইনাল খেলা বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) রামু বাজারের পাশে বাঁকখালী নদীর হাইটুপি-চেরাংঘাটা পয়েন্টে অনুষ্ঠিত হবে। এতে প্রতিযোগিতায় অংশগ্রহনকারি ২৬টি নৌকা বাইচ দল অংশ নেবে।
রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির সভাপতি ও ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম জানিয়েছেন,
ফাইনাল খেলা সফল ও ঝাঁকজমকভাবে আয়োজনে ব্যাপক প্রস্তুতি চলছে। উদ্বোধক থাকবেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান।
এতে বিশেষ অতিথি থাকবেন, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধূরী, রামু থানা অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, ওসি (তদন্ত) এস এম মিজানুর রহমান এবং রামুর সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
উল্লেখ্য রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতায় কক্সবাজার সদর, চকরিয়া ও রামু উপজেলার মোট ২৬টি নৌকা বাইচ দল অংশ নিচ্ছে। গত ৩ অক্টোবর প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। গ্রাম বাংলার জনপ্রিয় এ নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা নিয়ে সর্বত্র বিরাজ করছে উৎসব আমেজ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.