রামু উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের সাথে ওয়ান নিউজ পোর্টাল পরিবারের সৌজন্য সাক্ষাৎ।।

ওয়ান নিউজ ডেক্সঃ

বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “ওয়ান নিউজ” সম্পাদক মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন ও সহ বার্তা সম্পাদক ও রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব সভাপতি এস এম হুমায়ুন কবির ২১ অক্টোবর রম্যভুমি রামু উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎতে মিলিত হন।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, “ওয়ান নিউজ” সম্পাদক মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন ও সহ বার্তা সম্পাদক এস এম হুমায়ুন কবির, রামু প্রতিনিধি আবুল কালাম আজাদ।

সাক্ষাৎ কালে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেন,সংবাদপত্র সমাজের দর্পণ সাংবাদিকরা জাতির বিবেক। প্রশাসন এবং সংবাদপত্র মুদ্রার এপিঠ-ওপিঠ।বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে সমাজের অসংগতি প্রশাসনের নজরে আসায় খুব দ্রুত অপরাধ নির্মূল,গুজব প্রতিরোধ এবং দেশ তথা জনগণের কল্যাণে নানা সমস্যা – সম্ভাবনা সাংবাদিকের লিখনির মাধ্যমে সংবাদপত্রে প্রকাশের ফলে জনদুর্ভোগ লাঘবে পাড়া,মহল্লা থেকে শুরু করে ইউনিয়ন,উপজেলা,জেলা ও সারাদেশে বৈপ্লবিক উন্নয়নে সংবাদপত্র ও প্রশাসনের পরস্পর সেতুবন্ধন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।

রামু উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী, ওয়ান নিউজ সম্পাদক মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন ও সহ বার্তা সম্পাদক এস এম হুমায়ুন কবির।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা ওয়ান নিউজ পোর্টালে বস্তুনিষ্ঠ লিখনির ভূয়সী প্রশংসা করেন এবং ওয়ান নিউজ পরিবার কে ধন্যবাদ জানান। এ সময় ওয়ান পোর্টালের লোগো সম্বলিত মগ উপহার হিসাবে উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেন।

রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, ওয়ান নিউজ সম্পাদক মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন ও রাজারকূল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান এবং সহ বার্তা সম্পাদক এস এম হুমায়ুন কবির।

রামু উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী, রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের ও রামু উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে এর সাথে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ওয়ান নিউজ পরিবার।

রামু উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে, ওয়ান নিউজ সম্পাদক মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন, সহ-বার্তা সম্পাদক এস এম হুমায়ুন কবির, রামু প্রতিনিধি আবুল কালাম আজাদ

সাক্ষাৎকালে ওয়ান নিউজ লোগো সম্বলিত মগ ওয়ান নিউজ পোর্টালের সৌজন্যে উপহার হিসাবে তুলে দেন ওয়ান নিউজ সম্পাদক মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন ও রাজারকূল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান এবং সহ-বার্তা সম্পাদক এস এম হুমায়ুন কবির। এ সময় ওয়ান নিউজ পোর্টালের রামু উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.