রামুর জোয়ারিয়ানালা প্রাইমারি স্কুলের দপ্তরী মোহাম্মদুল হকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলো শিক্ষা প্রশাসন!!

এস এম হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার।।

মোহাম্মদুল হক একজন সরকারী প্রাইমারী স্কুলের অফিস সহকারী কাম নৈশ প্রহরী। তার নেতৃত্বে রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশী ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ভুয়া জম্ম নিবন্ধন সহ সমস্ত কাগজপত্র সৃষ্টি হয়। এটা একটি গোয়েন্দা সংস্থা শনাক্ত করেছে।

চুক্তিভিক্তিক নিয়োগ হলে ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত কাগজপত্র সহ সব কিছু দপ্তরী কাম নৈশ প্রহরীর কব্জায় থাকে।এমন অসৎ ব্যক্তি কে স্রেফ ৩৫ হাজার টাকা জরিমানা করে যদি মুক্তি দেয়া হয় তাহলে গুরু পাপের লগু শাস্তি হয়ে যায়।
এই অসৎ ব্যক্তি মোহাম্মদুল হক কে দপ্তরী কাম নৈশ প্রহরী থেকে বহিস্কার সহ তাকে রিমান্ডে এনে আরো কি কি জালিয়তি করেছে তা বের করা অতীব জরুরী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.