আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি:

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের কলাবাগান মোড় থেকে জেলা ছাত্রদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এম এ মজিদ সহ ছাত্রদলে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, বুয়েট শিক্ষার্থীকে পিটিয়ে হত্যাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও বিচারের দাবি জানান। যদি দ্রত বিচার না করা হয় তাহলে আগামীতে কঠোর আন্দোলনে হুশিয়ারী দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.