প্রধানমন্ত্রীর জন্মদিনে এ জে চৌধুরী কলেজে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন উপলক্ষে কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ নামক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গত শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে এসব অনুষ্ঠানের বর্নাঢ্য আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান দুই মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেন কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ ডিগ্রি কলেজ।

কলেজের অধ্যক্ষ মো. জসীম উদ্দীন এর সভাপতিত্বে ও অধ্যাপক মো. শফিকুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আজিজুল হক ও বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানের এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান গভর্নিং বডির সদস্য মো. জাফর ইকবাল ও মো. নজরুল ইসলাম চৌধুরী এবং তাদের সম্মাননা প্রদান করেন গভর্নিং বডির সদস্য সৈয়দ জামাল আহমদ ও কলেজ অধ্যক্ষ মো. জসিম উদ্দীন।

শিক্ষার্থী, শিক্ষক, গভর্নিং বডির সদস্য ও উপস্থিত অতিথিবৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনের কেক কাটেন। এমনকি কুইজ বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য সৈয়দ জামাল আহমদ, মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. ফোরকান উদ্দিন, মো. জাফর ইকবাল, মো. হারুনর রশিদ ও সমীর রঞ্জন নাথ সহ প্রমুখ।

প্রসঙ্গত, বাহাত্তর বছর প‚র্ণ করলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

গত কয়েক বছরের মতো এবারও জন্মদিনে দেশের বাইরে রয়েছেন জননেত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন তিনি। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠকন্যা শেখ হাসিনা ১৯৬৮ সালে বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে সজীব ওয়াজেদ জয় ও এক মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.