ওয়ান নিউজ ডেক্সঃ দেশে জুয়ার ক্লাবগুলোতে অভিযান চললেও কক্সবাজারে প্রস্তাবিত বিশেষ পর্যটন অঞ্চলে ক্যাসিনোসহ আধুনিক সব আয়োজন থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে পাশে নিয়ে সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস (২৭ সেপ্টেম্বর) উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মহিবুল হক বলেন, ক্যাসিনো পর্যটকদের জন্য দরকার। মালয়েশিয়াতে ক্যাসিনো আছে, যেগুলোতে পাসপোর্ট দিয়ে ঢুকতে হয়।
“আমরা তো তাদের জন্য এধরণের কোনো সুযোগ-সুবিধা দিতে পারছি না। আমরা যেখানে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করব, সেখানে বিদেশিদের জন্য এসব সুযোগ-সুবিধাগুলো থাকবে।”
সচিব বলেন, তবে ক্লাবগুলোতে যে ক্যাসিনো চলছে তা সম্পূর্ণ অবৈধ। ক্যাসিনো খোলা হবে শুধু বিদেশি পর্যটকদের জন্য।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.