উখিয়া উপজেলা, কক্সবাজার।।
আশ্রয় শিবিরে অবাধে মোবাইল ফোন ব্যবহার করছে রোহিঙ্গারা। স্থানীয়দের জাতীয় পরিচয় পত্র দিয়ে সিম নিবন্ধন করে এক শ্রেণীর দোকানদার তা তুলে দিচ্ছে রোহিঙ্গাদের হাতে। এসব সিম ব্যবহার করে নানান অপরাধ মুলক কর্মকান্ডের অভিযোগ ওঠেছে অনেকের রোহিঙ্গার বিরুদ্ধে। প্রসাশন বলছে শিঘ্রই ব্যবস্থা নিচ্ছে এইসব সিমের বিরুদ্ধে। সব রোহিঙ্গাদের হাতে মোবাইল ফোন আবার অনেকের হাতে একাধিক মোববাইল ফোনও দেখা যায়।
আইন শৃঙ্খলা বাহিনীর হিসাব মতে রোহিঙ্গা শিবিরগুলিতে বাংলাদেশী বিভিন্ন সিম অপারেটরগুলোর ৫লাখেরও বেশি সিম রয়েছে। স্থানীয়দের অভিযোগ এসব সিম ব্যবহার করে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে অনেক রোহিঙ্গা।
রোহিঙ্গা অনুপ্রবেশের শুরু থেকে মোববাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। রোহিঙ্গারা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর অনেকের কাছে তাদের নাম্বার রয়েছে প্রয়োজনে ফোনও করেন তারা কিন্তু কোনদিন বাধা দেয়নি।
জাতীয় পরিচয় পত্র না থাকায় নিজেদের নামে সিম রেজিস্ট্রেশন করার সুযোগও নেই তাদের। এসব নিয়ম কানুনের কিছুই জানা না থাকলেও স্থানীয় বাজার থেকে অবাধে সিম পাওয়ার কথা জানিয়েছেন রোহিঙ্গারা।
প্রসাশন বলছে রোহিঙ্গা শিবিরে অবৈধ মোবাইল সিম ব্যবহার বন্ধে ইতিমধ্যে কয়েকদফা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে যা এখনো চলমান এরপরও এসব পুরোপুরি বন্ধ না হওয়ায় নেওয়া হচ্ছে আলাদা উদ্যোগ।
আমরা কক্সবাজারবাসী’র সমন্বয়ক করিম উল্লাহ কলিম বলেন, এসব সিম কারা দিচ্ছে এবং কিভাবে নিচ্ছে এর সাথে কারা জড়িত সরকারের তদন্ত করে বের করা দরকার। আমরা মনে করি এটি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য যথেষ্ট পরিমাণ হুমকি।
বাংলাদেশের যেকোন নাগরিক একটি সিম নিতে চাইতে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং হাতের আঙুলের চাপ এসব দরকার হয় কিন্তু রোহিঙ্গাদের বেলায় তা দরকার হয়না। কারণ ক্যাম্পের সামনেই কিছু অসাধু দোকানদার বিনা শর্তেই টাকার বিনিময়ে রোহিঙ্গাদের হাতে এসব সিম তুলে দিচ্ছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কক্সবাজার মোহাম্মদ আশরাফুল আফসার বলেন, রোহিঙ্গারা বাংলাদেশী নাগরিকদের নামে অবৈধভাবে সিম ব্যবহার করছে সে বিষয়টি বিটিআরসির মাধ্যমে যেন এই অবৈধ সিমগুলো বন্ধ করা হয় সে বিষয়ে আরআরআরসি মহোদয়কে আমরা ইতিমধ্যে অনুরোধ করেছি।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্ড দিয়ে নিবন্ধনের মাধ্যমে সিম দিলে অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.