কক্সবাজার সিটি কলেজের প্রভাষক উজ্জ্বল কান্তি দেব উচ্চতর প্রশিক্ষণে ব্যাংকক যাত্রা

প্রেস বিজ্ঞপ্তিঃ  

ফিন ল্যান্ডের দি নেওয়ার্কৃ ফর রিলিজিয়াস এন্ড ট্রেডিশনাল পিসমেকারস কর্তৃক দক্ষিণ পূর্ব এশিয়া থেকে প্রতিযোগিতার মাধ্যমে ৬০ জন ফেলোস মনোনীত হয়।

বাংলাদেশ থেকে মোট ১০ (দশ) জনকে এ ফেলোশিপ প্রদান করা হয়। এই ফেলোশিপ প্রোগ্রামটি ইউরোপিয়ন ইউনিয়ন ফান্ড দ্বারা পরিচালিত একটি প্রকল্প যে টি দক্ষিণ পূর্ব এশিয়ায় “আন্তঃ বিশ্বাস সংলাপ” এবং ধর্মের স্বাধীনতা বা বিশ্বাস “এর অগ্রগতি নিয়ে কাজ করে।

এ- প্রকল্পের বাস্তবায়নে সহযোগী হিসেবে রয়েছে ফিনচার্জ এইড (এফ.সি এ), ওয়ার্ল্ড কনফারেন্স অব রিলিজিয়ান্স ফর পিস (আর.এফ.পি), ফেইথ ডেভেলপমেন্ট ডাইলগ (ডবিøউ এফ ডি ডি), ইসলামিক রিলিফ এবং সাথীরা কসেস নাগাপাড়া ডিপা ফাউন্ডেশন (এস.এম.এফ) চলতি মাসে উজ্জ্বল কান্তি দেব ব্যাংকক এর ওয়াং সেনিট আশ্রম মাহিডল ইউনিভার্সিটি ক্যাম্পাস এ ৩০ (ত্রিশ) মাস ব্যাপী কোর্সের প্রথম পর্বের ৫ (পাঁচ) দিন ব্যাপী কর্মশালায় অংশ গ্রহণ করবেন।

তার এ সফলতার জন্য কক্সবাজার সিটি কলেজের মান্যবর অধ্যক্ষ জনাব ক্যাথিংঅং ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক জনাব ডঃ এন,এইচ, এম আবু বকর স্যারকে বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

উজ্জ্বল কান্তি দেব সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ ও কক্সবাজার সোসাইটি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। প্রভাষক উজ্জর কান্তি দেব মহেশখালী (গোরকঘাটা) কক্সবাজার নিবাসী শ্রদ্বেয় ননী গোপাল দেব ও শিখারানী দেবের ৫ ছেলে ও ১ মেয়ের মধ্যে সর্বখনিষ্ট। তিনি সকলের নিকট আর্শীবাদ ও দোয়া প্রাপ্তি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.