উখিয়া উপজেলা (কক্সবাজার) প্রতিবেদক।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে জসিম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
২৮ শে জুলাই রবিবার দুপুরের দিকে এই লাশটি উদ্ধার করা হয়।
জানাযায়, উদ্ধারকৃত লাশটি মনখালীর মৃত ছিদ্দিক মেম্বারের ছেলে জসিম উদ্দিন।
এলাকাবাসি মেরিন ড্রাইভের পাশে পড়ে থাকা লাশটি দেখতে পেয়ে ইনানী পুলিশ ফাঁড়িকে খবর দিলে পুলিশ দ্রুত এসে লাশটি উদ্ধার করে বলে জানাযায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্বার্থ সাহা জানান,স্থানীয় জনগনের খরবের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কের পাশে পড়ে থাকা লাশটি আমরা উদ্ধার করি, লাশটির পরিচয়ওও পাওয়া গেছে, তবে কে বা কাহারা তাকে এভাবে হত্যা করেছে তা তদন্তের পর বলা যাবে,নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার প্রেরন করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ জনাব, আবুল মনছুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন, মাদকের কোন মামলা আছে কিনা জানতে চাইতে বলেন, এটা তদন্ত করে অতি শিঘ্রই আমরা জানব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.