পড়াশোনায় মন দিচ্ছেন ঢাবি ছাত্রী চিত্রনায়িকা বুবলি!

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তবে ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় তিনি পড়াশোনায় মনোযোগী হতে পারছেন না। শেষ করতে পারছেন না এমবিএ। টেলিভিশন চ্যানেলের চাকরি ছেড়ে অভিনয়ে আসা ওই চিত্রনায়িকা এবার জানিয়েছেন তিনি পড়াশোনায় মনোযোগি হবেন। ঈদের পড়েই তিনি কেবল পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবেন। একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ওই নায়িকা।

বুবলী বলেন, শুটিংয়ের কারণেই এখনও এমবিএ শেষ করতে পারিনি। কারণ ক্লাসে উপস্থিত না থাকলে পরীক্ষা দেয়ার সুযোগ থাকে না। সে কারণেই এখনও তিন সেমিস্টার বাকি আছে। ইচ্ছা আছে ঈদের পর পড়ালেখায় মনোযোগী হব।

উল্লেখ্য বুবলী জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি আগামী ঈদেই মুক্তি পাবে। কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ নামের একটি ছবিতে তার অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছে বলে তিনি জানান। এছাড়া ‘প্রিয়তমা’, ‘ফাইটার’ এবং ‘পাসওয়ার্ড-২’ নামের ৩টি ছবিতে কাজ করার কথা রয়েছে তার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.