রামু উপজেলা সহকারি শিক্ষা অফিসার হাচ্চান এর জামায়াত কানেশন! ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যবস্হা।।

নিজস্ব প্রতিবেদকঃ-

দৃশ্যপট,রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয় টি তে একজন প্যারা শিক্ষক সহ মোট ৫ জন শিক্ষক রয়েছে।

(১) প্রধান শিক্ষক সুনীতা বড়ুয়া
(২) সহকারী শিক্ষক অধীর শর্মা
(৩) সহকারী শিক্ষক শাপলা বড়ুয়া
(৪) সহকারী শিক্ষক বাবলী প্রভা বড়ুয়া
(৫) প্যারা শিক্ষক পটল বড়ুয়া
পৃথিবীর দ্বিতীয় মুসলিম রাস্ট্রে হাতে গুনা কয়েক বড়ুয়া শিক্ষার্থী ছড়া সব মুসলিম শিক্ষার্থীর পাঠশালা লট উখিয়ার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।কিন্তু এখানে ইসলাম ধর্ম পড়ানোর জন্য মুসলমান কোন শিক্ষক নেই।পবিত্র ইসলাম ধর্ম পাঠ দেন একজন বড়ুয়া শিক্ষিকা।তার নাম শাপলা বড়ুয়া ( সহকারী শিক্ষক) । তিনি ইসলাম ধর্ম বিষয়ে তেমন কোন জ্ঞান নেই বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। ধরে নিলাম পাঠদান যে কোন ভাবে সারিয়ে নিচ্ছেন কিন্তু পরীক্ষার খাতা মূল্যায়ন কেইবা করবেন! বিষয় টি সংশ্লিষ্ট স্কুলের কেচম্যাপ এলাকার শিক্ষার্থীর অভিভাবকদের দারুন ভাবিয়ে তুলেছে। একজন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বক্তব্যে রামু উপজেলা প্রাথমিক শিক্ষা ব্যবস্হা দেখভালের দায়িত্বে নিয়োজিতদের নিয়ে দায়িত্বশীলতা নিয়ে সচেতন মহল কে ভাবিয়ে তুলেছে। স্কুলের শিক্ষকদের পাঠদানের রুটিন তা অনুমোদন দেন সংশ্লিষ্ট উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা।রামু উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নছর মোহাম্মদ হাচ্চন।

তিনি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয় টি এত খামখেয়ালি পনা করার ধৃষ্টতা দেখানোর কারণ কি! নাকি সরকার কে বিব্রত করার জামায়াতি মিশন তিনি বাস্তবায়ন করার হীন উদ্দেশ্য চরিতার্থ করতে চলেছেন! সহকারি শিক্ষা কর্মকর্তা আবু নছর মোহাম্মদ হাচ্চানের অতীত কৃতকর্মের ইতিহাস খুবই বিপজ্জনক। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির একজন সক্রিয় সংগঠক ছিলেন ছাত্র জীবনে। অনেক প্রতিষ্টানে চাকরী করলে ও নানা বিতর্কিত কর্মকান্ডে কোথাও স্হায়ীত্ব হয়নি চাকরির।পূর্বের কর্মস্হল লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিসে সহকারী শিক্ষা অফিসার হিসাবে দায়িত্ব পালন কালীন সময়ে বিয়ে বিয়ে খেলা করে অনেক মেয়ের সর্বনাশ করেছেন।

সর্বশেষ লোহাগাড়ার পদুয়া আলী সিকদার পাড়ার সম্ভ্রান্ত পরিবারের একজন এতিম সর্বোচ্চ শিক্ষিত মেয়ে কে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ৩ লক্ষাধিক টাকার যৌতুক না পেয়ে বিয়ের দাওয়াত দিয়ে বিয়ের আগের দিন বিয়ে ভেঙ্গে দেন। ২০১৮ সালের ১০ অক্টোবর রামু উপজেলা নির্বাহী অফিসার বরাবরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার আবু নছর মোহাম্মদ হাচ্ছান এর কু- কৃতি এবং রাজনৈতিক সতর্কতা অবলম্বন প্রসঙ্গে পাঠানো পত্র সূত্রে জানা যায়, যৌতুক না পেয়ে বিয়ে ভেঙ্গে দিয়ে বিয়ের দিন রামু উপজেলা শিক্ষা অফিসে যোগদান করেন।

বিয়ের দাওয়াতে আসা লোকজন ক্লাব থেকে ফিরে যায়। এছাড়া তিনি জামায়াত পডিবারের সন্তান ও সক্রিয় জামায়াত ক্যাডার। সহকারী শিক্ষা কর্মকর্তা আবু নছর মোহাম্মদ হাচ্ছান সম্পর্কে চকরিয়ায় তথ্য নিলে সঠিক তথ্য পাওয়া যাবে। জামায়াত রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকা এবং দুর্বলতার কারনে তিনি অনেক জামায়াত রাজনীতির সাথে জড়িত শিক্ষক যারা বার বার মাসের পর মাস জেল খেটেছেন তাদের বিষয়ে কোন ব্যবস্হা নেন নি লোহাগাড়ায়। আর যারা আওয়ামিলীগ সমর্থন করেন এ সকল কর্মচারী কে তিনি বিভিন্ন ভাবে হয়রানী করার অভিযোগ রয়েছে। এমন কি আওয়ামিলীগ সমর্থিত কর্মচারীদের বরখাস্তের উদ্যোগ ও পুলিশি হয়রানী করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

লোহাগাড়ায় ভারপ্রাপ্ত শিক্ষা অফিসারের দায়িত্ব পালনকালীন দায়িত্ব পালনে আবু নছর মোহাম্মদ হাচ্চান লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করে ছিলেন।ওই কেন্দ্রে আবু নছর মোহাম্মদ হাচ্চান জামায়াত সমর্থিত চেয়ারম্যানের পক্ষে প্রত্যক্ষ ভাবে কাজ করায় অল্প ভোটের ব্যবধানে জামায়াত সমর্থিত প্রার্থীর কাছে হেরে যায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী।যা নিয়ে লোহাগাড়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।কিন্তু আবু নছর মোহাম্মদ হাচ্চান ধূর্তামির কারনে এমন অপকর্মের নাটের গুরু হওয়ার পরে ও পার পেয়ে যায়।

এদিকে রামু উপজেলা সহকারি শিক্ষা অফিসার হিসাবে যোগদানের পর একের পর এক নানা বিতর্কের জম্ম দিয়ে এখনো বহাল তবিয়তে আবু নছর মোহাম্মদ হাচ্চান। তিনি যথা সময়ে অফিসে আগমন ও প্রস্হান করেন না।তার খেয়াল খুশি মতো অফিসে আসেন আবার খেয়াল খুশিমতো চলে যান।সহকারী শিক্ষা অফিসার জামায়াত সমর্থিত বেশকয়েক শিক্ষকদের নিয়ে গ্রুপ সৃষ্টি করে রামু উপজেলা শিক্ষা ব্যবস্হা কে ধ্বংসের মূখোমূখি করলে ও কেউ তার বিরুদ্ধে টু শব্দ করার সাহস পায় না।তার প্রত্যক্ষ মদদে জালিয়তির মাধ্যমে একাধিক ব্যাংক থেকে ঋন নিয়ে আরেক ব্যাংকে ঋন প্রস্তাব করে হাতে নাতে ধরা পড়েন এক সহকারী শিক্ষক।

কক্সবাজার ইষ্টার্ণ ব্যাংকে কর্মরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদক কে জানান,ব্যাংক কর্তৃপক্ষ অভিযুক্ত ওই শিক্ষকের জালিয়তির সব ডকুমেন্টস সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে শাস্তিমূলক ব্যবস্হা গ্রহনের জন্য চিঠি পাঠালে ও ব্যাংকের কাছে দৃশ্যমান কোন ব্যবস্হা গ্রহনের তথ্য পাঠানো হয় নি।। যা নিয়ে শিক্ষক সমাজে চরম ক্ষোভ বিরাজ করছে।

আবু নছর মোহাম্মদ হাচ্চান এর নানা বিতর্কিত ভুমিকার কারনে রামু উপজেলা শিক্ষা ব্যবস্হা ভেঙ্গে পড়েছে।সচেতন মহল মনে করছেন,দ্রুত দুর্নীতিবাজ,জামায়াত ক্যাড়ার খ্যাত রামু উপজেলা শিক্ষা অফিসার আবু নছর মোহাম্মদ হাচ্চান এর বিরুদ্ধে দ্রুত তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে আরো বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে।

এব্যাপারে একাধিকবার অভিযুক্ত সহকারি শিক্ষা অফিসার আবু নছর মোহাম্মদ হাচ্চান এর মোবাইল ফোনে যোগাযোগ করে ও ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,অভিযোগ গুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.