এমপি কমলের নির্দেশে গুজব ঠেকাতে মাঠে নেমেছে ছাত্রনেতা একরামুল হাসান ইয়াছিন

প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের নির্দেশে গুজবে বিভ্রান্ত না হওয়ার প্রচারণায় মাঠে নেমেছে, রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ। বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় এবং রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গুজবে বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন হওয়া সহ সামাজিক মাধ্যমে গুজবের অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়, সেই সাথে তাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। রামু চৌমুহনীর ব্যবসায়ী, পথিক, শ্রমিক এবং জনতার মাঝেও জনসচেতনমূলক বক্তব্য এবং লিফলেট বিতরণ করেন ছাত্রনেতারা।

রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সভাপতি একরামুল হাসান ইয়াছিন বক্তব্যে বলেন, “আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একটি নিরীহ তাঁজা প্রাণ বাঁচানোর দ্বায়িত্ব নিতে পারি।

আপনার সচেতনার কারনে বাঁচতে পারে আমার পিতা কিংবা মাতা। একজন সন্তান তার মা,বাবাকে আজীবন মা, বাবা বলে ডাকার অধিকার থেকে বঞ্চিত হওয়া থেকে বিরত থাকতে পারে। যে তাঁজা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সে বাংলাদেশের তাঁজা রক্ত কোন গুজবের কারনে ঝরতে পারেনা। আসুন গুজবে বিভ্রান্ত না হয়ে, আমরা প্রত্যেকে অন্তত একটি প্রাণ বাঁচানোর দ্বায়িত্ব নেয়। আমি যদি একজনের দ্বায়িত্ব নিয়, অন্য একজন আমার দ্বায়িত্ব নিবে। সামাজিক মাধ্যমে আমরা ছড়ানো গুজবে কান না দিয়ে সচেতন হয়। কোন গণপিটুনি দেখলে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের হাতে তুলে দিন।”

উক্ত জনসচেতনতামূলক উদ্যোগে উপস্থিত ছিলেন, রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দীন কায়েস, সাংগঠনিক সম্পাদক শাকিল বিন হোসাইন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ বিন জায়েদ, চাকমারকুল ইউনিয়ন সভাপতি সিরাজ উদ্দীন, সাধারণ সম্পাদক জামশেদ করিম তাহের, কচ্ছপিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক বাবু, রামু কলেজ ছাত্রনেতা নুরুল কবির আশিক, ছাত্রনেতা রাকিব,আরিয়ান, আশরাফ, মুবিন,সুভন বড়ুয়া,জুলফিকার প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.