প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদী নুর মোহাম্মদ প্রঃ মনিয়া মাঝির বক্তব্য।

প্রকাশঃ গত ১৫-০৭-২০১৯ ইং তারিখ দৈনিক হিমছড়ি পত্রিকায়  “নুর মোহাম্মদ(৪৫) প্রাঃ মনিয়া মাঝি মানব পাচারে জড়িত” শিরোনামে  প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যা আমার বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ হয়ে প্রকাশ করা হয়েছে।
আমি ব্যক্তিগতভাবে মানবব পাচারে জড়িত নেই এবং ছিলাম না। তাই আমি এই প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে এহেন বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন, সংবাদে বিব্রত না হওয়ার জন্য প্রসাশনসহ সর্বস্তরের প্রতি অনুরোধ জানাচ্ছি।

পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের এবং প্রকৃত মানব পাচারকারীদের বিরুদ্ধে প্রশাসন ও সংবাদ কর্মীদের তথ্য দেওয়ার কারণে পরিকল্পিত ভাবে আমাকে ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য সংবাদ কর্মীকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে।

নুর মোহাম্মদ প্রাঃ মনিয়া মাঝি বলেনঃ বাড়ির হালচাষ, গরু মহিষ পালন ও ছোট্ট একটি ফিশিং ভোট দিয়ে মৌসুম ভিত্তিক মাছ শিকার করে আমার পরিবারের জীবিকা নির্বাহ হয়।  এর বাইরে আমার কোন ব্যবসা নেই।

সংবাদ কর্মীদের সরেজমিনে গিয়ে তথ্য ও উপাত্ত সংগ্রহ করে তা বিশ্লেষণ করে সত্যতা নিশ্চিত করে সংবাদ পরিবেশন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

প্রতিবাদকারী :
নুর মোহাম্মদ প্রাঃ মনিয়া মাঝি
পশ্চিম সোনার পাড়া,জালিয়াপালং, উখিয়া, কক্সবাজার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.