ওয়ান নিউজ ডেক্সঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পরীক্ষার্থীরা ৯ জুলাই থেকে আগামী ২৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।
গেল মঙ্গলবার (৯ জুলাই) নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করার মধ্য দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফরম পূরণ করে ২৪ জুলাই ডাটা নিশ্চায়ন করতে পারবে পরীক্ষার্থীরা। ২৫ জুলাই সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে এবং বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র জমা দেওয়া যাবে। তবে, এ সময় ফরম পূরণ করতে পরীক্ষার্থী প্রতি ৫০০০ টাকা জরিমানা ফি দিতে হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.