একরামুল হাসান ইয়াছিন, স্টাফ রিপোর্টার
প্রবল বৃষ্টির কাছে হার না মেনে, কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছুটে চলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল
শনিবার সকালে ইউনিয়নের হাজ্বীপাড়ায় সংসদ সদস্য পৌঁছলে আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে স্বাগত জানান। নেতৃবৃন্দের সাথে নিয়ে লারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লারপাড়া, হাজ্বীপাড়া সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য।
তিনি জানান কক্সবাজার পৌরসভার পার্শ্বে অবস্থিত কক্সবাজার সদর উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন ঝিলংজাকে অবশ্যই শহরে রুপান্তরিত করতে হবে। উক্ত ইউনিয়নের সবকাজ যেন কক্সবাজারকে সাঁজিয়ে তোলে সেইদিকে নজর রাখবেন বলেও জানিয়েছেন। উক্ত ইউনিয়নেরর মসজিদ,মন্দির,শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের মাধ্যমে শহরে রুপান্তরের ও প্রচেষ্টা রইবে বলে প্রত্যাশা দেন এমপি কমল।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গ্রামীণ জনপদে কার্পেটিং, আরসিসি ও সলিং দ্বারা রাস্তা উন্নয়নের মাঝে গ্রামকে শহর করার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রযুক্তির দিকে আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে। আমরা যদি কারিগরি শিক্ষা অর্জন করি, তবে আমাদের দেশ চিন, জাপানের ন্যায় কাঙ্কিত লক্ষে পৌঁছবে।
তিনি বলেন অতি শীঘ্রই লারপাড়া এলাকায় ১ কিলো মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন করা হবে। ঝিলংজা ইউনিয়নের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করতে স্থানীয় জনসাধারনের আন্তরিক সহযোগিতা কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন এমপি কমল। পরিদর্শনকালে ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান চৌধুরী, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক এবং এমপি কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর ছিদ্দিক, আবুল হোসেন মেম্বার, কাজল মেম্বার, আওয়ামীলীগ নেতা সাহাদাত হোসেন সাজু, জাফর আলম, আব্দুর রহিম, আবুল খাইর, নুরুল আলম, শ্রমিকলীগ নেতা মোঃ আব্দুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.