নবীনদের স্বাগত জানিয়ে রামু সরকারি কলেজ ছাত্রলীগের এক অনন্য আয়োজন

একরামুল হাসান ইয়াছিন, রামু

রামু সরকারি কলেজ ছাত্রলীগের নেতা এনামুল হোসাইন রিয়াদ ও মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে রামু সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন রামু সরকারি কলেজ ছাত্রলীগ।  ছাত্রলীগ নেতা মোহাম্মদ করিম এর সঞ্চালনায় উক্ত স্বাগত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামু সরকারি কলেজ ছাত্রলীগের পরিচ্ছন্ন ছাত্রনেতা এনামুল হোসাইন রিয়াদ, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, হামজা বিন রায়হান, মোহাম্মদ রায়হান।

আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আশিক, নূর আফতাব মাসুদ, রেজাউল করিম, মোহাম্মদ শহীদ, নুরুল কবির আশিক, ইন্তিকার কামাল, মোহাম্মদ বাদশাহ প্রমুখ।

রামু কলেজ সরকারিকরণের অন্যতম কান্ডারী আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি মহুদয় এবং রামু সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল হক স্যার এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান রামু সরকারি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উক্ত স্বাগত অনুষ্ঠানে এনামুল হোসাইন রিয়াদ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান।সকলকে শালীনতার মধ্যে থেকে ক্যাম্পাসের শৃঙ্খলতা রক্ষার্থে ছাত্রলীগ পরিবারকে সহযোগীতা করার আহবান ও জানান তিনি।

বক্তব্যে ছাত্রলীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন তাদের স্বাগত জানানোর পাশাপাশি সকলকে একতাবদ্ধ হয়ে শিক্ষকদের নির্দেশনা মোতাবেক নিজেদের সঠিক পরিচালনা করার আহবান করেন।মোহাম্মদ রায়হান তার সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রলীগের এক অনন্য ইতিহাস তুলে ধরেন।

ছাত্রলীগের ইতিহাস ও দেশজুড়ে ছাত্রলীগের অবদান সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌছিয়ে দেওয়ার জন্যে লিফলেট বিতরণ করেন রামু সরকারি কলেজ ছাত্রলীগ পরিবার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.