পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত

ওয়ান নিউজ ডেক্সঃ টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইটি এলজি ও ১২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) ভোররাতে উপজেলার হ্নীলার বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হ্নীলার পশ্চিম সিকদারপাড়ার মৃত মোহাম্মদ হোসেন মাদুর ছেলে আব্দুর রহমান (২৮) ও তার ছোট ভাই আব্দুস সালাম (২৬)।

সকাল ১০টার দিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এবি এস দোহা বলেন, আটকের পর এ দুইজনকে নিয়ে অভিযানে গেলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ তাদের মরদেহ পাওয়া যায়।

তিনি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা ও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.