শাহরুখ পত্নী গৌরি কেন নেই ‘রইস’ উদযাপনে?
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ সম্প্রতি মুক্তি পাওয়া ‘রইস’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড কিং শাহরুখ খান। একদিন দেখা যায় পুনেতে অবস্থান করছেন আবার অন্যদিন দেখা যায় অমৃতস্বরের স্বর্ণমন্দিরে প্রার্থনা করছেন। বিভিন্ন জায়গায় সিনেমার প্রচারণায় নেচে গেয়ে আনন্দ দিয়ে আসছেন ভক্ত-দর্শকদের। অমৃতস্বরের স্বর্ণমন্দিরে দেখা গেছে, ছোট ছেলে আব্রামকে। কিন্তু গৌরিকে একবারও দেখা যায়নি ‘রইস’ প্রচারণায়! কোথায় আছেন এবং কি নিয়ে ব্যস্ত গৌরি খান?
রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’ নিয়ে ব্যস্ততম সময় কাটাচ্ছেন পঞ্চাশোর্ধ শাহরুখ। ওদিকে গৌরি খান ও করন জোহর অন্য জায়গায় ভিন্ন এক উদযাপনে ব্যস্ত। প্রযোজক গৌরি খান ডিনার ডেট আয়োজন করেছেন করন জোহর ও তার মা হিরোর সঙ্গে। সাথে ছিল জয়া বচ্চন ও তার কন্যা শ্বেতা বচ্চন।

যারা শাহরুখ খান ও তার পরিবারের খবর রাখে তারা জানে গৌরি খান লাইমলাইট পছন্দ করেন না। তিন সন্তানের মা গৌরি সবসময় চেষ্টা করেন এই আলো ঝলমল জগত থেকে দূরে থাকতে। সে কারণেই ‘রইস’ এর আলো ঝলমল প্রচারণা থেকে খুব কাছের মানুষদের সাথে সময় কাটাচ্ছেন গৌরি খান।
সূত্র : টাইমস্ অব ইন্ডিয়া

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.