নিজস্ব প্রতিনিধিঃ
উখিয়া উপজেলার রত্নাপালং তেলীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোঃ করিম(২১)সহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল ১৫/০৬/২০১৯ ইং শনিবার বিকাল ০৩:০০ টার দিকে আহত নুর আয়েশার বসত বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন মোঃ গফুর(৪৫),মোঃ করিম(২১), নুর আয়েশা(৪৫), দিলোয়ারা বেগম(৩০), মোঃ ইমরান(২২), আহতরা কোট বাজার অরিজিন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আহত নুর আয়েশা অভিযোগ করে বলেন তাদের দীর্ঘ শতবছরের দখলীয় বসতবাড়ির জমিতে হঠাৎ বশির মাষ্টার(৩৮), আকতার কামাল(৫৫), মোঃ আবছার(৫৩),মোকতার মিয়া(২৫),মোঃ আব্বাস(৬০),ফারুক মিয়া(২৫),বাবুল মিয়া(২৮), বাপ্পি ও অজ্ঞাতনামা আরো কয়েকজন দলবদ্ধভাবে দা চুরি লাটিসোটা নিয়ে এসে এলোপাথারি মারধর ও ঘরবাড়ি ভাংচুর করে সবাইকে মারাত্মক জকম করে।
এদিকে জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি লিঃ গভঃরেজিঃনং এস- ১২৬৬২ উখিয়া উপজেলা টিম অভিযোগের সত্যতা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করে আহতদের ও ঘরবাড়ি ভাংচুরের দৃশ্য দেখে যায়।
জানাযায় এ বিষয়ে বশির মাষ্টারসহ ৮ জনের বিরুদ্ধে উখিয়া থানায় অভিযোগ দায়ের করছে।
এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ জনাব আবুল খায়ের থেকে জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়ে তিনি অবগত হয়ছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.