ওয়ান নিউজঃ ঈদ উল্লাস করতে গিয়ে কক্সবাজারে রোহিঙ্গা বোঝাই পিকআপ ভ্যান খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।
শুক্রবার দুপুর ১২টার দিকে মেরিন ড্রাইভের কচ্চপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে ঈদ উপলক্ষে পিকআপ ভ্যানে করে ২২ জন রোহিঙ্গা কক্সবাজারে যাচ্ছিলেন। এসময় তারা গান-বাজনা ও নেচে উল্লাস করে মেরিন ড্রাইভ দিয়ে ভ্রমণ করছিলেন। কচ্চপিয়া এলাকায় পৌঁছলে সড়কে থাকা একটি ছাগলকে রক্ষা করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক হতে ১৫ ফুট নীচে পড়ে যায় রোহিঙ্গা বহনকারী পিকআপটি।
দুঘর্টনার খবর পেয়ে বাহারছড়া বিশেষ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি, ফায়ার সার্ভিস, টেকনাফ ও বাহারছড়া পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ও আহতরা সকলে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বলে একাধিক সুত্র নিশ্চিত করেন।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামিম হাসান জানান, ঈদ উপলক্ষে কিছু রোহিঙ্গা যুবক পিকআপে করে টেকনাফের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহতদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা ধারণা করছে পিকআপটিতে বসে নাচানাচি করার কারণে এ দুর্ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। নিহতদের মৃত্যু নিশ্চিত করার পর পোস্ট মর্টেমের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অনাকাংখিত দুঘর্টনা পুরো ক্যাম্প জুড়ে ঈদ উল্লাসের পরিবর্তে স্বজন হারানোর শোকে স্তব্ধ হয়ে গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.