সংবাদ বিজ্ঞপ্তিঃ
ডেইলি কক্সবাজার ডটকমের প্রধান সম্পাদক, মাই টিভি’র সাবেক জেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ শাকিলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
এক শোক বার্তায় তিনি মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তরুণ সাংবাদিক শাকিল হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার (২ জুন) সকাল ৭ ঘটিকার সময় সমিতিপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাদে মাগরিব কক্সবাজার পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের নুরপাড়া উমিদিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.