গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরনে ছাত্রলীগ নেতা শুভ

আরিফুল হাসান

বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ নওশাদ শুভর উদ্যেগ এ শনিবার কক্সবাজার শহর এর পান বাজার রোড়,বদর মোকাম মসজিদ, এন্ডারসন রোড় ও বিভিন্ন গলিতে গরীব ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরন করা হয়।

তিনি বলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এর নির্দেশনা অনুযায়ী প্রত্যেক কর্মী লেখা পড়ার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখবে।এরই অংশ হিসেবে গরীব ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরন। এ রকম সামাজিক কাজ করতে পারায় নিজে আনন্দ বোধ করতেছেন। পাশাপাশি সমাজের বিওবান ও আর্থিক সচ্ছল ব্যাক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

যে কোন ভাল কাজ করতে গেলে অনুপ্রেরণা পেলে ভাল লাগে,সেটা যত ছোট হোক না কেন।ভবিষ্যতে আরো বেশী বেশী সমাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.