এস এম হুমায়ুন কবির, কক্সবাজার।।
৩০ মে উপজেলা পরিষদ হলরুমে রামু উপজেলা প্রশাসনের দোয়া ও ইফতার মাহফিল মিলনমেলায় পরিনত হয়।
সব শ্রেনী- পেশার প্রতিনিধিদের অংশ গ্রহনে প্রাণবন্ত হয়ে উঠে রামু উপজেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল। জাকঁজমকপূর্ণ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নবাগত রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
সভাপতির বক্তব্যে নবাগত রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেন, পবিত্র রমজানের তৎপর্য ও গুরুত্ব অপরিসীম। রমজানে একের প্রতি অপরের ভ্রাতৃত্ব মজবুত করে। রমজানের শিক্ষা অনুসরণ করলে সমাজে তথা দেশে শান্তির সুবাতাস বইবে। মানুষ উগ্রতা,সহিংসতা পরিহার করে সৎ ভাবে জীবনযাপন করবে। তিনি রামু উপজেলা কে মডেল উপজেলায় পরিনত করতে সকল ভেদাভেদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা বেগবান করতে উপজেলা প্রশাসন কে সহযোগিতা করার আহবান জানান।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রামু চাইথোয়াইহলা চৌধুরী, রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর, ওসি তদন্ত মিজানুর রহমান, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও রামু উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক সামসুল আলম মন্ডল, উপজেলা পরিষদ পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দীন, রামু উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, মহিলা ভাইসচেয়ারম্যান আফসানা জেসমিন পপি, রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক বৃন্দ, সহ উপজেলা নানা শ্রেণি- পেশার প্রতিনিধিরা ইফতার মাহফিলে অংশ নেন।
অত্যন্ত ঝাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলের বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল হাকিম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.