রামুতে ধানের ন্যায্য মূল্য পেয়ে ইউএনও কে সাধুবাদ জানালেন কৃষক

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার জেলা প্রতিনিধি।।

সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ করে দেয়ায় রামুর খুনিয়াপালং এর এক কৃষক আবেগ আপ্লুত হয়ে নবাগত রামু উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কে ভালবাসা প্রকাশ ও সাধুবাদ জানিয়েছে।

কক্সবাজারের রামু উপজেলায় ইউনিয়ন সমুহের প্রতিটি গ্রামের সরাসরি কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান ক্রয় কর্মসুচিতে অংশ গ্রহণ করেন। রামু উপজেলা নির্বাহী অফিসার নির্দেশ দিয়েছেন ধান ক্রয়ের সময় রামু উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত থাকবেন। এ সময় রামু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রামু চাইথোয়াইহলা চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সার্ভেয়ার সহিদুল হাসান ইউএনও এর সাথে উপস্হিত ছিলে।

কোনো ব্যবসায়ীকে সরকারি গোডাউনে ধান বিক্রির সুযোগ দেয়া হবে না। যদি সুযোগ পায় গোডাউন ও কৃষি কর্মকর্তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

উদ্বোধনী দিন থেকে গত তিন দিনে ৩ মেট্রিক টন ধান ক্রয় করা হয়। সরাসরি কৃষক বাড়িতে বসে সরকারের কাছে ন্যায্য মূল্যে ধান বিক্রয় করতে পারায় রামুতে কৃষকদের মাঝে আনন্দ উৎসব চলছে।রামুর কয়েক জন কৃষক জানিয়েছে- সরকার কৃষকের প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়েছে।রামু উপজেলার ১১ ইউনিয়নের ৯৯ ওয়ার্ডের হাজার হাজার কৃষক এ উদ্যোগের ফলে ধান চাষে আগ্রহ বাড়ছে। রামুর কৃষক সমাজ রামু উপজেলা নির্বাহী প্রণয় চাকমা কে আন্তরিক ভালবাসা ও সাধুবাদ জানিয়েছেন। ২৩ মে আমন ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবাগত রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। এই সুযোগ পাওয়াতে রামুর এক কৃষক আবেগে আপ্লুত হয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার আনন্দ অশ্রু কন্ঠে উপজেলা নির্বাহী অফিসার কে ধন্যবাদ জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও এটা তার দায়িত্ব বলে ওই কৃষককে সান্তনা দিয়ে কৃষকের জন্য যা যা করনীয় সব করা হবে বলে আশ্বস্ত করলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এবার রামু উপজেলায় ১৮২ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনের পর থেকে প্রতিদিন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা উপজেলাধীন ইউনিয়ন গুলোতে সরেজমিন পরিদর্শন করে আমন ধান সংগ্রহ কার্যক্রম তদারকি করছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.