প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৫ জনকে আটক করেছে। গত ২৬/০৫/২০১৯ ইং তারিখ হতে সকাল হতে ২৭/০৫/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ ইয়াছিন, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই সনৎ বড়ুয়া, এসআই প্রদীপ চন্দ্র দে, এসআই এমরান হোসেন, পিএসআই আরিফ উল্ল্যাহ, এসআই আনছারুল হক, এএসআই লিটন মিয়া, এএসআই কামাল হোসেন, এএসআই ইমাম হোসেন, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। মোঃ আনসার প্রকাশ বাপ্পি, পিতা-রুহুল আমিন, সাং-পূর্ব বোয়ালখালী, থানা ও জেলা- কক্সবাজার।
২। শাহাব মিয়া, পিতা-ফরর আলী, সাং-বইল্যাপাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৩। নুরুল আলম, পিতা-মৃত মোঃ ইসলাম, সাং-বইল্যাপাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৪। আবু বকর, পিতা-কাদির বশর, সাং-বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
৫। আবু বকর সিদ্দিক, পিতা-জালাল আহমদ, সাং-লেদাপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
৬। সেলিম উদ্দিন, পিতা-নুর আহমদ, সাং-মহেশখালীয়াপাড়া, থানা টেকনাফ, জেলা-কক্সবাজার।
৭। রিনা আক্তার, স্বামী-হেলাল উদ্দিন, সাং-ছনখোলা, খুনিয়াপালাং, থানা-রামু, জেলা-কক্সবাজার।
৮। মোঃ কামরুল হাসান প্রকাশ কালু, পিতা-হাসন আলী, সাং-কলতালী, হাসান, থানা ও জেলা- কক্সবাজার।
৯। ইমরুল কায়েস খান, পিতা-মোঃ হারুন, সাং-ভারুয়াখালী, ০১নং ওয়ার্ড, থানা ও জেলা-ঝালকাটি।
১০। মোঃ রফিক পিতা-মোঃ ইউনুছ, সাং-মাটিয়াতলী, বর্তমানে আদর্শগ্রাম ০১নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
১১। মোঃ শাহ আলম, পিতা-হাজী সোনা মিয়া, সাং-নাইট্যাপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
১২। মোঃ ইসমাইল, পিতা-মৃত হাজী মজিদ, সাং-দক্ষিণ জানার পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
১৩। কাউসার প্রকাশ মন্তু, পিতা-বরকত আলী, সাং-বিডিআর ক্যাম্প, থানা ও জেলা- কক্সবাজার।
১৪। মৌনিষা, স্বামী-কাউছার, সাং-বিডিআর ক্যাম্প, থানা ও জেলা- কক্সবাজার।
১৫। মোরশেদুল আয়মান প্রকাশ হাফেজ মোল্লা প্রকাশ বাবু, পিতা-মৃত নুর আলম, সাং-হাজারীপাড়া, আবু কাউসার বাড়ী, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.