জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:
কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনতে চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে মাননীয় জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন’কে স্মারক লিপি দেওয়ার নেতৃত্বে ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান।
স্মারক লিপিতে বলা হয়, সরকার প্রতিমণ ধান কেনার জন্য ১ হাজার ৪০ টাকা নির্ধারণ করেছে। প্রতি কেজি ধান ২৬ টাকা ধরে। কৃষকের খারাপ অবস্থা নিরসনে, কৃষকদের রক্ষা করতে সরাসরি ধান কেনার জোর দাবি জানিয়েছেন দক্ষিণ জেলা ছাত্রলীগ।
স্বারকলিপিতে আরও বলা হয়, দেশব্যাপী ধানের স্বল্পমূল্যের কারণে কৃষকের অপরিসীম দ‚র্ভোগের শিকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বিক্রয়মূল্য কৃষকের মুলধন হতে কম হওয়ায় দূরাবস্থা।
এমনকি সরকারকারী ভাবে সার এবং কৃষি সামগ্রী বন্টনে যে প্রক্রিয়া তাতে স্বচ্ছতার অভাব পরিলক্ষিত এবং সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে ফেলা হচ্ছে বলেও উল্লেখ করেন।
জানা যায়, প্রতি মণ ধানে কৃষকের তিনশ’ টাকা লোকসান হচ্ছে। প্রতি বিঘায় লোকসানের পরিমাণ পাঁচ হাজার টাকা।
সভাপতি এসএম বোরহান বলেন, ‘এমন পরিস্থিতিতে মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে ধান ক্রয় না করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার জন্য ছাত্রলীগ জেলা প্রশাসকের মাধ্যমে সরকারকে আহŸান জানাচ্ছে।’
স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল নোমান, খোরশেদ আলম ইমতিয়াজ, যুগ্ন সাধারণ সম্পাদক মেজবাহ সিকদার সুমন, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন মানিক, প্রচার সম্পাদক আবু বকর জীবন, উপ-প্রচার সম্পাদক নঈমুল হক মাহফুজ, গ্রন্থনা উপ সম্পাদক সাহাব উদ্দিন সহ প্রায় কয়েক শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী।
| |
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.