শাহমীরপুর ফাঁড়ির অভিযানে ওয়ারেন্ট ভুক্ত দুই আসামী গ্রেপ্তার

জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:
সিএমপি কর্ণফুলী থানাধীন শাহমীরপুর পুলিশ ফাঁড়িতে ওয়ারেন্ট ভুক্ত ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাহমীরপুর ফাঁড়ি ইনচার্জ এসআই সুজন বড়ুয়া জানান, গ্রেপ্তার হওয়া দুজনেই স্বামী স্ত্রী। তাঁরা কর্ণফুলী থানায় দায়ের করা এক মামলায় গ্রেপ্তার হল বলে জানান।
গত রাত ২টা ৩০ মিনিটের সময় পুলিশ অভিযান চালিয়ে বড়উঠান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলো কর্ণফুলী উপজেলার বড়উঠান ৯নং ওয়ার্ডের কালা ফকিরের বাড়ি মৃত সুলতান আহমদের পুত্র আহমদ হোসাইন (৪০) ও তার স্ত্রী কহিনুর আক্তার (৩০)। কর্ণফুলী থানার মামলা নং-২১/১৯ইং।
শাহমীরপুরের আইসি রবিবার সকালে তাদের আদালতে প্রেরণ করে বলে জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.