জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:
প্রতি বছরের মতো চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী বহুমূখী সামাজিক প্রতিষ্ঠান ‘দুরন্ত দুর্বার’ সংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
১৮ রমজান ইংরেজী ২৪ মে (শুক্রবার) পুরাতন ব্রিজঘাটস্ত রয়েল সিটি কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দুরন্ত দুর্বারের সভাপতি এম মুছা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, শিল্পপতি ও দানবীর আলহাজ্ব আজিম আলী।
বক্তব্যকালে তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় নিজেকে গড়ে তুলতে হবে। আর রোজার মধ্যদিয়ে নিজেকে আত্মশুদ্ধ করতে হবে।
আলহাজ্ব আজিম আলী আরো বলেন, রমজান মাসে দুরন্ত দুর্বার সংগঠনটি যেন অতীতের মতো মাদক ও অনাচারের বিরুদ্ধে রুখে দাড়ায়। সমাজ বিনির্মাণে সামাজিক সংগঠনগুলোকে এভাবে সমাজ রক্ষায় এগিয়ে আসবে।’
দুরন্ত দুর্বারের সাধারণ সম্পাদক এম রমজান আলী রমুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম এরশাদ, শাহজাহান ফারুকী, মাস্টার আলী আহমদ, লায়ন হাকিম আলী, আলহাজ্ব হায়দার আলী রনি, আবদুস ছবুর, কবির আহমেদ মেম্বার, কামাল আহমেদ রাজা, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব এম মঈন উদ্দিন, হাফেজ আহমেদ, জালাল আহমেদ, দিল আহমেদ শাহীন, আবু তাহের মেম্বার, জলিল আহমেদ, ঠিকাদার আবদুল মালেক রানা, আকিব জাবেদ, মোঃ সিরাজুল ইসলাম, বেলায়েত হোসেন, আরিফুল ইসলাম রুবেল,আব্দুর রহমান আসাদ, আলী আজম, আলী আকবর, মাসুদ হাসান, আবুল কাশেম, আরিফুল ইসলাম, মোঃ বাহার, আকরাম হোসেন রানা, আসরাফ আলী মুন্না, আবদুল কাদের, ওমর ফারুক রানা প্রম‚খ।
এতে সংগঠনের ইফতার মাহফিল-১৯ আয়োজক কমিটির আহবায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন লিটন আহমেদ ও মুহাইমিনুল ইসলাম সোহেল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.