প্রেস বিজ্ঞপ্তি,
মহামতি গৌতম বুদ্ধের জন্ম, মুত্যু ও বোধিজ্ঞান লাভের ত্রি-স্মৃতিবিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কক্সবাজার-রামুসহ সকল বৌদ্ধ সম্প্রদায়কে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়েছেন তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় এমপি কমল বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করে আসছেন। এই সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে সমুন্নত রাখতে বৌদ্ধদেরও তাৎপর্যপুর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, মহামতি গৌতম বুদ্ধ আজীবন মানুষের কল্যাণে এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে আদর্শ সমাজ গঠনই ছিলো তাঁর একমাত্র লক্ষ্য।
এমপি কমল বৌদ্ধদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শুভ বুদ্ধপূর্ণিমায় কক্সবজার-রামুসহ দেশ ও বিদেশের সকল মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এ কামনা করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.