চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক চীনা নাগরিকের চার্জার লাইটের ভেতর লুকানো ২৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা।
বুধবার (৮ মে) সকাল ৭টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ফ্যান রংগুই নামের ওই যাত্রী চট্টগ্রাম পৌঁছেন।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. ন‚র উদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ডেপুটি কমিশনার জানান, বিজি-১৪৮ ফ্লাইটে আসা ওই যাত্রীর পণ্যসামগ্রী স্ক্যানিংয়ের সময় চার্জার লাইটে নিষিদ্ধ ধাতব পদার্থ থাকার বিষয়ে সন্দেহ হয় বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তাদের। এরপর তাকে চ্যালেঞ্জ করা হয়। একপর্যায়ে লাইট ভেঙে ২৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। ওজন প্রায় ২৪০ তোলা বা ২ কেজি ৮০০ গ্রাম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.