স্যান্ডেলের ভিতরে লুকিয়ে ইয়াবা ঢাকায় পাচারকালে গ্রেফতার: ২

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে ২ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা চামড়ার স্যান্ডেলের ভিতরে লুকিয়ে ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল।
বুধবার (৮ মে) ভোররাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আলী হোসেনের ছেলে মো. হোসেন (২০) ও আবদুর রহিমের ছেলে সুলতান আহমেদ (১৮)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী গাড়িতে তল­াশি চালানো হয়। এ সময় চারটি সেন্ডেলে মোট ২ হাজার পিস ইয়াবা লুকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলো দুই রোহিঙ্গা যুবক। তাদের গ্রেফতার করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.