রাজিবুল হক চৌধুরীঃ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের ৪ র্থ ব্যাচ এর বিদায় সংবর্ধনা ও ৯ম ব্যাচের নবীন বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আইন অনুষদের চেয়ারময়ান রাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুল হামিদ , রেজিষ্ট্রার খন্দকার এহসান হাবিব, সাবেক রেজিস্ট্রার নাজিম উদ্দীন সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা রোটারিয়ান জনাব শফিউল্লাহ এবং সকল বিভাগের বিভাগীয় প্রধান।

পরে বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের এর প্রথম দুইজন এডভোকেট কায়সার কামাল চৌধুরী ও এডভোকেট বেলাল উদ্দিন কে সংবর্ধনা, বাংলাদেশ সংবিধান কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, চট্রগ্রামে অনুষ্ঠিত মক ট্রায়াল প্রতিযোগিতায় সিবিআইইউ টিমের সফলতার সংবর্ধনা, সেমিস্টার ফাইনালে উত্তীর্ণ মেধাবীদের সংবর্ধনা দেয়া হয়।
এতে আইন অনুষদের শিক্ষক অরুপ রতন সাহা, নুরুল আমিন ও অন্যান্য বিভাগের শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইন অনুষদের সকল শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
২য় অধিবেশনে সিবিআইইউ আইন অনুষদ কালচারাল ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান খুবই উপভোগ্য হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.