জাতিসংঘ-আইওএম প্রতিনিধিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

ওয়ান নিউজঃ রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে সমন্বয় এবং তাদের মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গান্ধী, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (হিউম্যান এ্যাফেয়ারস) মার্ক লোকক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনোসহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থার শীর্ষ প্রতিনিধিরা।

ক্যাম্পে পৌঁছে তারা রোহিঙ্গাদের সাথে কথা বলেন ও বিভিন্ন সাহায্য সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন।

বিকেলে প্রতিনিধি দলটির কক্সবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার প্রতিনিধি দলটি কক্সবাজারে পৌঁছায়।

এর পর তারা কক্সবাজারের জেলা প্রশাসক ও রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.